ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ঐতিহ্যের এসএসসি ’৯২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০১-১৮ ০০:৫৫:৩১
ব্রাহ্মণপাড়ায় ঐতিহ্যের এসএসসি ’৯২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় ঐতিহ্যের এসএসসি ’৯২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।। 
 
এক আনন্দঘন ও স্মৃতিময় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ জানুয়ারি) ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী ভগবান সরকারি উচ্চ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এসএসসি ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়।
 
মিলনমেলায় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ’৯২ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘ ৩৪ বছর পর একত্রিত হয়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন অংশগ্রহণকারীরা। যেন সবাই ফিরে যান কৈশোরের সেই সোনালি দিনে।
অনুষ্ঠানে এসএসসি ৯২ ব্যাচের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথিদের বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
 
এসময় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম মোবাইল ফোনে মিলনমেলার অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন সরাসরি উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য ও গুরুত্ব আরও বাড়িয়ে তোলেন।
এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও দুলালপুর এস এম অ্যান্ড কে উচ্চ বিদ্যালয় এর ৯২ ব্যাচের শিক্ষার্থী তাহমিনা হক পপিসহ উপজেলার বিভিন্ন স্কুলের ৯২ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
দিনব্যাপী মিলনমেলায় ছিল নানাবিধ আয়োজন। সকাল থেকেই শুরু হয় খেলাধুলা, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, মহিলাদের বালিশ খেলা, র‌্যাফেল ড্রসহ নানা আনন্দঘন প্রতিযোগিতা। বিকেলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘটে।
 
দেশ-বিদেশে বসবাসরত ব্রাহ্মণপাড়ার এসএসসি ’৯২ ব্যাচের শিক্ষার্থীরা সন্তান ও পরিবার-পরিজনসহ এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। সারাদিনজুড়ে তারা আনন্দ, স্মৃতিচারণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। অনেকেই এ আয়োজনকে গ্রাম ও মানুষের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের এক অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করেন।
বক্তারা বলেন, এ ধরনের মিলনমেলা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হলে ব্যাচভিত্তিক ঐক্য, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন মুকুল,বিশিষ্ট শিল্পপতি মনিরুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন নির্বাহী কামাল হোসেনসহ এসএসসি ৯২ ব্যাচের সকল সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
ব্রাহ্মণপাড়ায় ঐতিহ্যের এসএসসি ’৯২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ