ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০১-১৮ ০০:২৮:১৬
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
 
নিজস্ব প্রতিবেদক 
 
আজ ১৭ জানুয়ারি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকটি সকাল ৯টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে। 
 
 
 
বৈঠকে নায়েবে আমীরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
 
 
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ের কয়েকজন বিশেষজ্ঞ এবং জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীলবৃন্দ।
 
 
 
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলের নির্বাচনী ইশতেহার, পলিসি পেপার, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
 
 
এছাড়াও নির্বাচন উপলক্ষে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২২ জানুয়ারি ঢাকায়, ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গসহ সারা দেশে আমীরে জামায়াতের সফরসূচি চূড়ান্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ