ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের মৌলভীবাজার জনসভা সফল করতে জনসভাস্থলে পরিদর্শন নেতাদের


আপডেট সময় : ২০২৬-০১-১৭ ২০:৫৬:৫৯
তারেক রহমানের মৌলভীবাজার জনসভা সফল করতে জনসভাস্থলে পরিদর্শন নেতাদের তারেক রহমানের মৌলভীবাজার জনসভা সফল করতে জনসভাস্থলে পরিদর্শন নেতাদের

মৌলভীবাজার প্রতিনিধিঃ

আগামী ২২ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম‌্যান তারেক রহমানের মৌলভীবাজারে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা সফলভাবে আয়োজনের লক্ষ্যে জনসভাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।


শনিবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার খলিলুর রহমান ইউনিয়নের আইনপুর খেলার মাঠ ঘুরে দেখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ–৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জি কে গউছ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুল রহিম রিপনসহ হবিগঞ্জ জেলা যুবদলের নেতৃবৃন্দ।


পরিদর্শনকালে নেতৃবৃন্দ মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ নির্মাণ, সম্ভাব্য জনসমাগম, এবং শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। একইসঙ্গে জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তারা।


বিএনপি নেতারা জানান, জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং আগামী ২২ জানুয়ারির জনসভা উপচে পড়া জনসমাগমে সফল ও স্মরণীয় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ