মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া আজ শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি অফিস কার্যালয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় তাঁতি দলের দলের পক্ষ থেকে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপি'র সভাপতি জসীম উদ্দিন ফরাজী, পিরোজপুর জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মো: ফরিদ উদ্দিন, তাঁতি দলের মঠবাড়িয়া উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল, মঠবাড়িয়া উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মোঃ সাইফুর রহমান সহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।