আব্দুল্লাহ আল মামুন, যশোর
যশোরের মণিরামপুর উপজেলার কৃতি সাংবাদিক ও দৈনিক যশোর বার্তা-এর উপজেলা প্রতিনিধি এস এম তাজাম্মুল বর্ষসেরা সম্মাননা স্মারক অর্জন করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব।
সাংবাদিকতায় পেশাদারিত্ব, সাহসী প্রতিবেদন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে নিরলস ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং মণিরামপুরের সাংবাদিক সমাজের জন্যও গর্বের বিষয় বলে মন্তব্য করেন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এস এম তাজাম্মুল দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরছেন। ভবিষ্যতেও তিনি বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সদস্যরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করেন।