ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি-১ প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী


আপডেট সময় : ২০২৬-০১-১৬ ২১:০২:৫৫
ঝালকাঠি-১ প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী ঝালকাঠি-১ প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী
 
মশিউর রহমান রাসেলঃ
 
ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে থেকে নির্বাচন কমিশনে করা আপিলে শুক্রবার বিকেলে প্রার্থীতা ফিরে পেয়েছেন ব্যারিস্টার মঈন ফিরোজী।
 
প্রার্থীতা বাছাইয়ের নির্দিষ্ট দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৃত ভোটারের স্বাক্ষর সঙ্গে গড় মিল পাওয়ার তথ্যের কারণে তার প্রার্থীতা বাতিল করেছিলেন।
 
জেলা রিটার্নিং কর্মকর্তার আদেশে সংক্ষুব্ধ হয়ে ব্যারিস্টার মঈন ফিরোজী নির্বাচন কমিশনে আপিল করেন। 
 
প্রার্থীতা ফিরে পেয়ে ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি প্রার্থীতা ফিরে পেয়েছি। রাজাপুর ও কাঠালিয়ার সকল শ্রেণী-পেশার মানুষ আমাকে গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে তারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ