ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটির সুবিদপুরে ছাত্র আন্দোলনের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০১-১৬ ১৯:১৯:৫৪
নলছিটির সুবিদপুরে ছাত্র আন্দোলনের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত নলছিটির সুবিদপুরে ছাত্র আন্দোলনের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
 
মশিউর রহমান রাসেলঃ
 
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৫নং সুবিদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় নলছিটি উপজেলার তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৫নং সুবিদপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ শিপন আল ফারাবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা মাইনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের প্রকাশনা ও দফতর সম্পাদক এম হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু মুসা সরদার।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা গোলাম মাওলা, ইসলামী ছাত্র আন্দোলন সুবিদপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি এম. নাঈমুল ইসলাম নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
ব কুরআন-সুন্নাহ নির্ভর শিক্ষা সংস্কার, ক্তারাপরিশুদ্ধ নেতৃত্ব গঠন এবং ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিগত রাজনৈতিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা ইউনিয়নভিত্তিক কার্যক্রমে লোকসংখ্যা কম থাকার বিষয়টি তুলে ধরে বলেন, আগামী দিনে এভাবে কার্যক্রম পরিচালিত হলে সংগঠনে লোকসংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।
সম্মেলনটি শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ