ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি স্থগিত


আপডেট সময় : ২০২৬-০১-১৬ ০০:৫৯:০৮
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি স্থগিত মির্জাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি স্থগিত
 
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান কমিটি স্থগিত করা হয়েছে। একই সাথে পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী জেলাধীন সদর উপজেলা, দুমকি উপজেলা বিএনপির বর্তমান কমিটি স্থগিত করা হয়। 
 
বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র মহা সচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী দলীয় নির্দেশ না দেয়া পর্যন্ত ওই কমিটিগুলো স্থগিত থাকবে। তবে কি কারণে কমিটি স্থগিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।
 
এ বিষয় জানতে চাইলে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি বলেন, কি জন্য কমিটি স্থগিত করা হয়েছে তা জানি না। কেন্দ্রীয় বিএনপি সেটা ভালো মনে করছে সেটাই করেছে। 
 
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার বলেন, ফেসবুকে দেখেছি, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি স্থগিত করার বিজ্ঞপ্তি। কেন বা কি কারণে কমিটি স্থগিত করা হয়েছে, এ বিষয় আমি কিছু জানি না। দল সেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। তাই দলীয় এই সিদ্ধান্তকে আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি।
 
 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ