ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৩ লাখ ২০ হাজার টাকা


আপডেট সময় : ২০২৬-০১-১৬ ০০:৩২:১৩
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৩ লাখ ২০ হাজার টাকা কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৩ লাখ ২০ হাজার টাকা
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ইং ০৯:০০ পিএম.
 
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অভিযোগেতিনটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ টিম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
 
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ভূরুঙ্গামারী উপজেলার মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স নামক ইটভাটাকে ১ লাখ টাকা, মেসার্স ডিএমএইচ ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং মেসার্স টিএমএইচ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনটি ইটভাটা থেকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
 
কুড়িগ্রাম জেলা প্রশাসকের পূর্বানুমতি ছাড়াই ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করায় এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি হালনাগাদ কাগজপত্র না থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৩ লাখ ২০ হাজার টাকা
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ