আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় নিজ বাড়ির টিউবয়েলের পাড় থেকে শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) রাত আটটার দিকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। তার দুই সন্তান রয়েছে।
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান জানান, মোঃ আজিজুল ইসলাম পেশায় ছোট চা দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে মোঃ শহিদা বেগম ও তার ৪ বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে টিউবয়েলের পাড়ে গেলে অজ্ঞাত দুর্বৃত্ত বাড়িতে ঢুকে শহিদার গলা কেটে হত্যা করে।
স্থানীয়রা জানা, নবুধবার রাত আটটার দিকে মোছাঃ শহিদা বেগমের বাড়িতে ছোট মেয়ের অস্বাভাবিক কান্না ও চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। তারা দ্রুত বাড়িতে গিয়ে টিউবওয়েলের পাড়ে শহিদার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।