ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


আপডেট সময় : ২০২৬-০১-১৫ ১৭:০৭:২২
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে তথাকথিত ‘ফাইভ স্টার বাহিনী’ নামে উত্থাপিত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে খালিয়াজুরী উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতারা জানান, সম্প্রতি দুই ব্যক্তি নিজেদের বিএনপির কর্মী পরিচয় দিয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনসহ পাঁচজন নেতার বিরুদ্ধে ‘ফাইভ স্টার বাহিনী’ নাম দিয়ে জলমহাল, ফসলরক্ষা বাঁধ সংস্কারসহ বিভিন্ন খাতে চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, অভিযোগকারী মো. আক্তারুজ্জামান চৌধুরী ও জাহাঙ্গীর আলম খান বিএনপির কোনো কর্মী নন। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে জড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান এবং গণমাধ্যমকে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ