ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিভাগীয় যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০১-১৫ ১৪:১১:২৬
রাজশাহী বিভাগীয় যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি : রাজশাহী বিভাগের জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দকে নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টায় বগুড়া শহরের টিএমএসএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব আবদুল মোনায়েম মুন্না। তিনি রাজশাহী বিভাগের যুবদলের সাংগঠনিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। তিনি দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) ইলিয়াস আহমেদ হিমেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল পর্যায়ে যুবদলের কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ