ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংগঠনিক সভায় উজ্জীবিত ত্রিশালে বিএনপির তৃণমূল


আপডেট সময় : ২০২৬-০১-১৫ ০২:১১:৫৫
সাংগঠনিক সভায় উজ্জীবিত ত্রিশালে বিএনপির তৃণমূল সাংগঠনিক সভায় উজ্জীবিত ত্রিশালে বিএনপির তৃণমূল
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বিএনপির আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল মত-পার্থক্য ভুলে এক কাতারে ঐক্যবদ্ধ হয়েছে উপজেলা বিএনপি। ফলে তৃণমূল বিএনপিতে সঞ্চার হচ্ছে নতুন শক্তির। বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন। ত্রিশাল উপজেলা বিএনপির আহŸায়ক এনামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহŸায়ক আতাউর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ময়মনসিংহ জেলা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শহীদুল আমিন খসরু, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম প্রমূখ। সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ