ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে রেকটিফায়েড স্পিরিট পানে আরো একজনের মৃত্যু, মাদক সিন্ডিকেটের মূল হোতা গ্রেফতার


আপডেট সময় : ২০২৬-০১-১৪ ১৮:২৪:০৩
বদরগঞ্জে রেকটিফায়েড স্পিরিট পানে আরো একজনের মৃত্যু, মাদক সিন্ডিকেটের মূল হোতা গ্রেফতার বদরগঞ্জে রেকটিফায়েড স্পিরিট পানে আরো একজনের মৃত্যু, মাদক সিন্ডিকেটের মূল হোতা গ্রেফতার
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরে বদরগঞ্জে স্পিরিট পানের পর বিষক্রিয়ায় আরো একজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাতে উপজেলা গোপালপুর ইউনিয়ন পূর্ব শিবপুর গ্রামে মালেক(৩৮)নামে এক ব্যাক্তি মৃত্যু হয়।তিনি একই গ্রামের মৃত মাহিরের ছেলে।
 
এ পর্যন্ত বিষাক্ত  মদপানে মোট পাঁচজনের মৃত্যু হল। 
 
 
গত রোববার রাতে বিষাক্ত স্পিরিট পানে পৃথক স্হানে ৪ জনের মৃত্যু হয়।
 
স্হানীয় লোকজন অভিযোগ, দীর্ঘ দিন থেকে জয়নুল আবেদীন তার বাড়িতে  প্রকাশ্যে রেকটিফায়েড স্পিরিট বিক্রি করে আসছিলেন। মারা যাওয়া ব্যাক্তিরা জয়নুল আবেদীন কাছ থেকে স্পিরিট কিনে পান করেন।পরে তাদের বিষ ক্রিয়ায় মৃত্যু হয়। 
 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, গতকাল মঙ্গলবার রাতে বাসায় অসুস্থবোধ করলে মালেক নামে একজনের মৃত্যু হয়।তিনি আরো বলেন এ ঘটনায় রবিবারে মাদক বিক্রেতা জয়নুল আবেদীন কে আটক করে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ