ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল


আপডেট সময় : ২০২৬-০১-১৩ ১৭:১৬:৩৫
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহের গৌরীপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার   বোকাইনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে নিজাম উদ্দিন আউলিয়া (রা.) দরগা বাজারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে সভাপতিত্ব করেন বোকাইনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন খান পাঠান।
সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সাইদ ইসলাম রনি ও বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ।

তিনি বলেন, আমরা যারা বিএনপি করি বিগত ১৭ বছর বিএনপির জন্য কোথাও কথা বলতে পারি নাই, দোয়া চাইতে পারি নাই। বেগম খালেদা জিয়া যখন আমাদের দলের দায়িত্বে ছিলেন তখন বিগত ফ্যাসিস্ট সরকার তাঁকে প্রস্তাব দিয়েছিলো আপনি আপনার সন্তান নিয়ে দেশ থেকে চলে যান কিন্তু তিনি কখনও তাদের সাথে আপোষ করেননি।

তিনি আরও বলেন, প্রয়াত বেগম খালেদা জিয়া নিজ হাতে ধানের শীষ প্রতীক দিয়ে গেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইনকে। তাই, ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করলে খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আনোয়ারুল ইসলাম কামাল, বোকাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শামছুউদ্দীন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম মিল্টন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজিজুল হক খান পাঠান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন বাচ্চু, ইউনিয়ন যুবদলের সদস্য জহিরুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ প্রমুখ।


আলোচনা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। কর্মসূচীতে বিএনপি, অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ