ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে মাইক্রোর ধাক্কায় ঝরল শিশুর প্রাণ


আপডেট সময় : ২০২৬-০১-১৩ ১৫:০৫:০২
বোয়ালখালীতে মাইক্রোর ধাক্কায় ঝরল শিশুর প্রাণ বোয়ালখালীতে মাইক্রোর ধাক্কায় ঝরল শিশুর প্রাণ
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালীতে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্তিকা গণেশ সর্দারের মেয়ে এবং স্থানীয় মুক্তাকেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে সবার বড়।

প্রান্তিকার মা পান্না সর্দার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি হাইস গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাবেয়া খাতুন জানান, সকাল সাড়ে ১১টার দিকে প্রান্তিকাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ