ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে এক সৌদিপ্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


আপডেট সময় : ২০২৬-০১-১৩ ০০:৩০:১১
দৌলতপুরে এক সৌদিপ্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৌলতপুরে এক সৌদিপ্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ার দৌলতপুরে চম্পা খাতুন (৩৬) নামের এক সৌদিপ্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
 
সোমবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে  উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
 
চম্পা খাতুন একই এলাকার সৌদিপ্রবাসী আনসার আলীর স্ত্রী।
 
জানা গেছে, পরিবারের সদস্যরা বাড়িতে চম্পা খাতুনের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । দুপুর ১২টার দিকে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ