ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, জরিমানা


আপডেট সময় : ২০২৬-০১-১২ ২২:৩৭:২৪
কেন্দুয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, জরিমানা কেন্দুয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, জরিমানা
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মাসকা, সান্দিকোনা, রেন্ট্রিতলা, বীরগঞ্জ বাজার ও রামপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী। অভিযানকালে “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫” এর বিধি ১৬ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বিধিমালার বিধি ২৭ অনুযায়ী একজন ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে মোবাইল কোর্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ