ফরিদপুর ভাঙ্গায় আনুমানিক ০৪ লক্ষ ৫০ হাজার টাকা ১৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
ফরিদপুর ভাঙ্গায় আনুমানিক ০৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।*
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর ভাঙ্গায় আনুমানিক ০৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে *অদ্য ১১/০১/২০২৬ তারিখ রাত অনুমান ১৯.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায়* র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল *অদ্য ১১/০১/২০২৬ তারিখ রাত অনুমান ১৯.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকা হতে অনুমানিক ৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁজাসহ ০১ জন* মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম *মো: কামাল খাঁন (৪৬),* পিতা- মৃত তফসির খাঁন, সাং- বাহাড়া খাঁনপাড়া, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ বলে জানা যায়। গ্রেফতারকৃত মো: কামাল খাঁন (৪৬) এর বিরুদ্ধে ফরিদপুরসহ বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স