ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১৮ কোটি মানুষ বেগম জিয়ার কাছে ঋণী: আলতাফ হোসেন চৌধুরী


আপডেট সময় : ২০২৬-০১-১০ ১৯:৫০:৩৬
দেশের ১৮ কোটি মানুষ বেগম জিয়ার কাছে ঋণী: আলতাফ হোসেন চৌধুরী দেশের ১৮ কোটি মানুষ বেগম জিয়ার কাছে ঋণী: আলতাফ হোসেন চৌধুরী
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। দেশের জন্য বেগম খালেদা জিয়ার প্রতিটি ভূমিকা ও পদক্ষেপেই দেশের মানুষকে ঋণী করেছে তিনি। বেগম খালেদা জিয়া একটি ইতিহাস। তার গৌরবময় ইতিহাসের কথা বলতে গেলে দিন গড়িয়ে রাত হয়ে যাবে, তারপরও বলা শেষ হবে না।
 
শনিবার ( ১০ জানুয়ারি) বিকাল ৪ টায় সুবিদখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, কারাগারে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল। বেগম খালেদা জিয়া যে-দিন গ্রেফতার হয়েছিল, সেই দিনের মেডিকেল রিপোর্ট ডাক্তারদের কাছে আছে, তখন তিনি সুস্থ ছিলেন। স্লো পয়জনিং এর কারণে মানুষের দেহে কি রকম ক্ষতি হতে পারে তা ডাক্তাররা ভালো বুঝবে। 
 
আলতাফ হোসেন চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ মুসলিম বিশ্বের বৃহত্তর জানাজা নামাজ। তাঁর জানাজা নামাজে ধারণা করা হয়েছে প্রায় কোটি মানুষ অংশগ্রহণ করে। মুসলিম বিশ্বে অন্য কারো এতো বড় জানাজা নামাজের রেকর্ড নাই। 
 
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সির সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, গোলাম সরোয়ার মনজু, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, বিএনপি নেতা ফিরোজ আলম গোলদার, মো. হাসিব তালুকদার প্রমুখ। 
 
এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিতিদের মাঝে তোবারক বিতরণ করা হয়। V

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ