মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ৭২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।*
আপডেট সময় :
২০২৬-০১-১০ ১৫:০৭:৩৮
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ৭২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।*
নিজস্ব প্রতিবেদক
মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল *অদ্য ১০/০১/২০২৬ তারিখ অনুমান ১০.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন দক্ষিণ জশুরগাঁও এলাকায়* বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে *প্রায় ২১,৬০০/- (একুশ হাজার ছয়শত) টাকা মূল্যের ৭২ (বাহাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১,০০০/- (এক হাজার) টাকা মূল্যের ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধারসহ একজন* পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম *রোকসনা বেগম (৪৯),* স্বামী- মৃত আলাউদ্দিন, সাং- স্যামসুদ্দি, থানা- শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায় ।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স