ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লালপুরে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যগে শীতবস্ত্র বিতরণ


আপডেট সময় : ২০২৬-০১-১০ ১৩:৫৮:৫২
লালপুরে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যগে শীতবস্ত্র বিতরণ লালপুরে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যগে শীতবস্ত্র বিতরণ
ওমর ফারুক খান, নাটোর প্রতিনিধি:
 
নাটোরের লালপুরে দুয়ারিয়ায় ইউনিয়নে প্রায় ১৫০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান জনাব,মোঃ ফজলুর রহমান।
শনিবার (১০ জানুযারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলার দুুয়ারিয়া ইউনিয়নে ডাঙাপাড়া গ্রামে নিজ কার্যালয়ে সামনে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
 
এসময়, ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান ফজলুর রহমান বলেন , আমরা প্রায়ই আমাদের চারপাশে অনেক অসহায় গরিব দরিদ্র মানুষ আছে। এই তীব্র শীতে এসব অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
 
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এমডি) জনাব, বজলুর রহমান, প্রকল্প ম্যানেজার সোহেল রানা, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ