ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলি সহ যৌথ অভিযানে ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার
আপডেট সময় :
২০২৬-০১-১০ ০১:৪৪:২২
ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলি সহ যৌথ অভিযানে ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলি সহ যৌথ অভিযানে ০১ জন অস্ত্র ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায়ঃ গত ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ খ্রিঃ তারিখ আনুমানিক ২০.২৫ ঘটিকার সময় র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর আভিযানিক দল তথ্য প্রযুক্তি, বিশ্বস্ত সোর্স, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া পশ্চিম খন্ড কামারপট্টি এলাকায় কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতি করার উদ্দেশ্যে মারাতœক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
উক্ত সংবাদের ভিতিত্তে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং সেনাবাহিনীর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গত ০৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক ২১.৫০ ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া পশ্চিম খন্ড কামারপট্টি সাকিনস্থ ধৃত আসামি আকাশ মিয়া এর ভাংগারি দোকানের ভিতরে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি আকাশ মিয়া (২৭) পিতা-আব্দুল করিম, মাতা-রোকিয়া বেগম, সাং-কেওয়া পশ্চিম খন্ড, পো-মাওনা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর’কে গ্রেফতার করতঃ ধৃত আসামির ভাংগারি দোকানে রক্ষিত ড্রামের আড়াল হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০১ রাউন্ড গুলি এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও ধৃত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে র্যাবের নিয়মিত কাজের অংশ হিসেবে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার এবং টহল কার্যক্রম চলমান সহ যেকোন অপ্রীতিকর ঘটনা রোধকল্পে র্যাব সর্বদা তৎপর থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স