খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া
আপডেট সময় :
২০২৬-০১-০৯ ১৯:২৩:০৫
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহের গৌরীপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের চান্দের সাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা এম এ সাত্তার ও সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ বাসার ঝুলন।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সুলতান সোবহান, আব্দুর রহমান বাবুল, এস এম দুলাল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোফাক্কারুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আনোয়ারুল ইসলাম কামাল, সদস্য শরীফ আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুন্সি, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান প্রমুখ।
শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব বিএনপি নেতাকর্মীদের জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে।
পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপি মনোনীত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বাণ জানান বক্তারা।
আলোচনা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। কর্মসূচীতে বিএনপি, অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।V
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স