ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের কোতোয়ালি মডেল থানাধীন নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকা থেকে ৭৩৪ (সাতশত চৌত্রিশ) পিচ ট্যাপেন্টাডল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬


আপডেট সময় : ২০২৬-০১-০৯ ১৮:৫৬:০৯
যশোরের কোতোয়ালি মডেল থানাধীন নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকা থেকে ৭৩৪ (সাতশত চৌত্রিশ) পিচ ট্যাপেন্টাডল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ যশোরের কোতোয়ালি মডেল থানাধীন নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকা থেকে ৭৩৪ (সাতশত চৌত্রিশ) পিচ ট্যাপেন্টাডল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬
নিজস্ব প্রতিবেদক

 মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গত ০৮/০১/২৬ ইংরেজি সময় দুপুর ১৪:৩০ ঘটিকায় যশোর কোতোয়ালি মডেল থানাধীন নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। আব্দুল মজিদ (৪৫), পিতা: মৃত শেখ এনায়েত উল্লাহ , মাতা: মৃত আনোয়ারা বেগম, সাং: নীলগঞ্জ (তাঁতীপাড়া), থানা: কোতোয়ালি, জেলা: যশোর নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 

এসময় গ্রেফতারকৃত আসামির হেফাযত হতে সর্বমোট ৭৩৪ (সাতশত চৌত্রিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোরের কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়।

 পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ