কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিবার্ষিক সম্মেলন স্থানীয় কেশরতা হিরন্ময় চক্রবর্তীর বাড়ির সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক মাস্টার কিরণ চন্দ্র হালদার।
চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সুমন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শাহীন। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ন আহবায়ক মাস্টার বিনয় কৃষ্ণ, সদস্য সচিব জ্যোতির্ময় চক্রবর্তী রতন, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট সুবীর হালদার, পূজা উদযাপন ফ্রন্টের নেতা নীতি বিকাশ মিস্ত্রি, প্রবীর মজুমদার, প্রভাতী রানী মৃধাসহ আরো অনেকে।
সম্মেলন শেষে সুমন মন্ডলকে সভাপতি, গৌরী চক্রবর্তীকে সিনিয়র সহ-সভাপতি, চন্দন ঢালীকে সাধারণ সম্পাদক ও সত্য রঞ্জন ঘোষকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দুই বছর মেয়াদী ইউনিয়ন কমিটি গঠন করা হয়।