ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চরভদ্রাসনে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনে সর্বক্ষণ প্রস্তুত ভ্রাম্যমাণ আদালত


আপডেট সময় : ২০২৬-০১-০৮ ১৬:৫০:০৫
চরভদ্রাসনে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনে সর্বক্ষণ প্রস্তুত ভ্রাম্যমাণ আদালত চরভদ্রাসনে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনে সর্বক্ষণ প্রস্তুত ভ্রাম্যমাণ আদালত
ফরিদপুর জেলা প্রতিনিধি-
 
ফরিদপুর-৪ আসনের অন্তর্গত চরভদ্রাসন উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে সর্বক্ষণ প্রস্তুত রয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের উদ্যোগে যে কোনো সময় মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন।
 
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা নিয়মিত তদারকি করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কোনো প্রার্থী, সমর্থক বা সংশ্লিষ্ট ব্যক্তি আচরণবিধি লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না।
 
উপজেলা প্রশাসনের এমন প্রস্তুতিমূলক কার্যক্রমে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ