ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়


আপডেট সময় : ২০২৬-০১-০৭ ২৩:৫৯:২৫
ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ময়মনসিংহের গৌরীপুরে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৌর শহরের কলেজ রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহীদ আলম তারার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ। গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুল কাদির ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, বিশেষ আলোচক ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, বিশেষ অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান আল আমিন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মইলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোসলেম উদ্দীন, সদস্য সচিব জুয়েল রানা, অচিন্তপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম খোকন, সদস্য সচিব মাজহারুল ইসলাম রনি, মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অনিক আহমেদ মানিক, সদস্য সচিব তানভীর সোহেল, সহনাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বোকাইনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খুরুম খাঁ, সদস্য সচিব রহিম আকন্দ, সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন তালুকদার ও সদস্য সচিব বাবু প্রমুখ। বক্তারা বলেন, ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে এম ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইনই হচ্ছেন ধানের শীষ প্রতীকের দল মনোনীত প্রার্থী, অন্য কেউ বিএনপির প্রার্থী দাবী করতে পারবেন না। যারা দাবী করছেন তারা দল থেকে বহিষ্কৃত। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বাণ জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ