মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও রাণীশংকৈল থানার আয়োজনে প্রায় ১০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্তু বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাণীশংকৈল থানা চত্ত্বরে শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আমানুল্লাহ আল বারী।
এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার রহমতুল্লাহ রনি, এসআই আশরাফুল ইসলাম, এসআই মাহবুব, এএসআই ফারুক প্রমুখ।
এসময় রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ,মোঃ আমানুল্লাহ আল বারী বলেন, রাণীশংকৈল থানা পুলিশের উদ্যোগে আমরা শীতার্তদের শীতবস্ত্র দিচ্ছি। এছাড়াও আমরা যখন রাতে বের হই। ডিউটি থাকা অবস্থায় বাসস্ট্যান্ড, ফুটফাতে যারা শীতে কাতর হয়ে থাকে। তাদের শীতবস্ত্র দিয়ে শীত নিবারণের চেষ্টা করে আসছি।