ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে পুলিশের অভিযানে মাদক ও চুরিসহ ৭ জন গ্রেফতার


আপডেট সময় : ২০২৬-০১-০৬ ২১:৫৭:১১
মোহনগঞ্জে পুলিশের অভিযানে মাদক ও চুরিসহ ৭ জন গ্রেফতার মোহনগঞ্জে পুলিশের অভিযানে মাদক ও চুরিসহ ৭ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে দুজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং দুজনকে চুরির অভিযোগে আটক করা হয়েছে। বাকি তিনজনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়।
 
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয় পাল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ