ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ১১টি ফার্মেসীকে জরিমানা


আপডেট সময় : ২০২৬-০১-০৬ ২১:২৮:৩১
ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ১১টি ফার্মেসীকে জরিমানা ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ১১টি ফার্মেসীকে জরিমানা
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ও নিয়ম বহির্ভূত ঔষধ রাখায় ১১ টি ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। এসময় প্রত্যেকটি ফার্মেসীকে ২০ হাজার করে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা ঔষধ তত্বাবধায়ক আবু জাফর সহ ভূঞাপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন, আমাদের নিয়মিত অভিযান হিসেবে আজকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নিয়ম বহির্ভূত ঔষধ রাখায় ১১টি ফার্মেসিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ