ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভালুকায় দোয়া ও আলোচনা


আপডেট সময় : ২০২৬-০১-০৬ ১৮:১৯:৪৭
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভালুকায় দোয়া ও আলোচনা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভালুকায় দোয়া ও আলোচনা

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-


তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহের ভালুকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) দুপুরে ডাকাতিয়া ইউনিয়নের (দৌলা) ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মুক্তিযোদ্ধা মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিক-উজ-জামান লষ্কর বিএসসির সভাপতিত্বে এবং যুবদল নেতা আশিক মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভালুকা আসনে বিএনপির মনোনিত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

 বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ কারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, ঢাকা মহানগড় উত্তর ৪৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী মুরাদ হক, উপজেলা কৃষকদলের আহবায়ক তরিকুল ইসলাম তারু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান সহ অন্যান্যরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ