স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার মোহনগঞ্জে ইটভর্তি হ্যান্ডট্রলির চাপায় মো. তাফসির (সাড়ে চার বছর) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌর শহরের নওহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাফসির নওহাল এলাকার সাইদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির নির্মাণকাজের জন্য ইট আনতে হ্যান্ডট্রলি নিয়ে যাচ্ছিলেন সাইদুর রহমান। এ সময় তার সঙ্গে ছিল শিশু তাফসির। ইটভর্তি হ্যান্ডট্রলির পেছনে হাঁটার সময় উল্টো দিক থেকে ট্রলিটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।