ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

*ঢাকার কেরাণীগঞ্জ, চকবাজার ও কামরাঙ্গীরচরে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা এবং ০১ জনের কারাদন্ড ও বিপুল পরিমাণ নকল প্রসাধনী মালামাল জব্দসহ ধ্বংস।*


আপডেট সময় : ২০২৬-০১-০৬ ০১:০৬:২৮
*ঢাকার কেরাণীগঞ্জ, চকবাজার ও কামরাঙ্গীরচরে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা এবং ০১ জনের কারাদন্ড ও বিপুল পরিমাণ নকল প্রসাধনী মালামাল জব্দসহ ধ্বংস।* *ঢাকার কেরাণীগঞ্জ, চকবাজার ও কামরাঙ্গীরচরে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা এবং ০১ জনের কারাদন্ড ও বিপুল পরিমাণ নকল প্রসাধনী মালামাল জব্দসহ ধ্বংস।*
নিজস্ব প্রতিবেদক
র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূল এসব ক্ষেত্রে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

 এরই ধারাবাহিকতায় *অদ্য ০৫/০১/২০২৫ তারিখে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব ও র‌্যাব-১০ এর সহযোগিতায় ঢাকার কেরাণীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া এবং রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত* হয়।

অভিযানকালে *বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রয়ের প্রমাণ* পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে *মো: সিয়াম’কে ১,০০,০০০/- টাকা, পলি বেগম’কে ১,০০,০০০/- টাকা, মো: জাবেদ’কে ৩০,০০০/- টাকা এবং মো: হায়দার আলী’কে ২,০০,০০০/- জরিমানাসহ মো: সিয়াম’কে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান* করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।

 এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে
 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ