ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আনসার-ভিডিপির ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আপডেট সময় : ২০২৬-০১-০৫ ২৩:০৫:৩৫
কুষ্টিয়ায় আনসার-ভিডিপির ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুষ্টিয়ায় আনসার-ভিডিপির ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ায় আনসার-ভিডিপির ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 
 
 
সোমবার (৫ জানুয়ারি) কুষ্টিয়া জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বেলুন উড়িয়ে উদ্বোধন, র‍্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সালের ৫ ই জানুয়ারী গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) প্রতিষ্ঠিত হয়।  
 
 
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট মো: শফিউল আযম।  
 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ভিডিপি সদস্যদের দেশ গঠনে ভূমিকা, কর্মদক্ষতা বৃদ্ধি, আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা ও আগামী ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
 
এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া  সদরের ইউএভিডিও মোহাম্মাদ শফিকুল ইসলাম,  দৌলতপুরের ইউএভিডিও রীনা খাতুন, কুষ্টিয়া সদরের উপজেলা প্রশিক্ষক মো: আশেদ মাহামুদ, দৌলতপুরের উপজেলা প্রশিক্ষক সৈয়দা শাহানা সুলতানা ও ভিডিপির সদস্যবৃন্দ প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ