ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ


আপডেট সময় : ২০২৬-০১-০৫ ২২:১৮:৫৭
কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
কাউখালী প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের শাপলা চত্বর থেকে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে, ২০২৫/২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ