ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভালুকায় মিলাদ ও দোয়া


আপডেট সময় : ২০২৬-০১-০৫ ২১:৪৪:৪৫
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভালুকায় মিলাদ ও দোয়া খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভালুকায় মিলাদ ও দোয়া

 

ওমর ফারুক তালুকদার,ভালুকাঃ-

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহের ভালুকায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ মাগরিব উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আখালিয়া শহীদ মোড় এলাকায় ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের  উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাজাহানের সভাপতিত্বে এবং যুবদল নেতা তারেক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ সভাপতি ও ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ধনু তালুকদার, ময়মনসিংহ দক্ষিন জেলা মৎসজিবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, বিএনপি নেতা মুঞ্জুরুল ইসলাম দিলু, সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সবুজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সৌরভ, ইউনিয়ন শ্রমিকদলেে আহবায়ক জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন সহ আরও অনেকে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ