ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সলঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রিপোর্টার্স ইউনিটির দোয়া অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০১-০৫ ২১:৩৫:১২
সলঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রিপোর্টার্স ইউনিটির দোয়া অনুষ্ঠিত সলঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রিপোর্টার্স ইউনিটির দোয়া অনুষ্ঠিত
মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
 
সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল রবিবার সন্ধ্যায় স কার্যাললঙ্গা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ীয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল উপলক্ষে দোয়া কামনা এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থেকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর স্মৃতিচারন মূলক সংক্ষিপ্ত আলোচনা করেন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,আনিছুর রহমান (সিরাজগঞ্জ প্রতিদিন),হোসেন আলী (ভোরের দর্পণ),কে এম আলামিন (বাংলাদেশ সমাচার),,জিএম স্বপ্না (রূপালী বাংলাদেশ),ফারুক আহমেদ (দৈনিক সংগ্রাম),লিখন আহমেদ (দৈনিক জনকন্ঠ),কারিকুল ইসলাম সুমন (মানবজমিন),সোহেল রানা (নয়া দিগন্ত),আখতার হোসেন হিরন (মুক্ত খবর),আব্দুর রহিম (কলম সৈনিক) ও সুলতান মাহমুদ (রাজধানী টিভি)।  মিলাদ ও দোয়া মাহফিলে "সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি"র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
 
পরিশেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইকরা নুরুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক/প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল্লাহ সাহেব।
 
 

 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ