ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জারুলিয়াছড়িতে যুব বিভাগের অফিস উদ্বোধন


আপডেট সময় : ২০২৬-০১-০৫ ০২:১৮:১৭
জারুলিয়াছড়িতে যুব বিভাগের অফিস উদ্বোধন জারুলিয়াছড়িতে যুব বিভাগের অফিস উদ্বোধন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুব বিভাগের অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি) যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী ও অংশীজনদের উপস্থিতিতে স্থায়ী কার্যালয়টি উদ্বোধন করা হয়। যুব বিভাগের সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আইয়ুব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগ নাইক্ষ্যংছড়ি উপজেলা সভাপতি এড. কামরুল আমিন সিকদার। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সভাপতি কামরুল আমিন বলেন, সুস্থ সংস্কৃতির চর্চা অপসংস্কৃতি রোধ নৈতিক ও মূল্যবোধের বিকাশে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আধিপদ্যবাদকে রুখে দিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিপক্ষে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সংস্কারকে স্থায়ী রূপ দিতে হ্যাঁ এর পক্ষে জনমত গঠনে যুব বিভাগের ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইউনুস, যুবনেতা মাওলানা ছুরত আলম, আব্দুর রহিম, মৌলানা আব্দুল মাবুদ প্রমুখ। মোনাজাত পরিচালনা ও মিষ্টি বিতরণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ