ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ধরলা নদী থে‌কে অ‌বৈধ বালু উত্তোলন, ৩ ট্রলিচাল‌ককে কারাদণ্ড


আপডেট সময় : ২০২৬-০১-০৫ ০২:০২:০০
কুড়িগ্রামে ধরলা নদী থে‌কে অ‌বৈধ বালু উত্তোলন, ৩ ট্রলিচাল‌ককে কারাদণ্ড কুড়িগ্রামে ধরলা নদী থে‌কে অ‌বৈধ বালু উত্তোলন, ৩ ট্রলিচাল‌ককে কারাদণ্ড
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ ইং ০৬:৫৯ পিএম.
 
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিন ট্রলিচালক‌কে সাত‌ দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় এ ঘটনা ঘ‌টে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন।
 
জানা গে‌ছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ধরলা নদী থেকে বালু উত্তোলন করে পরিবহন ও বিক্রি করে আসছিল।
 
খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু ব্যবসায়ী চক্রের সদস্যরা পালিয়ে যান। তবে বালু ভর্তি ‌তিন‌টি ট্রলিসহ তিনজন চালককে আটক করা হয়।
 
আটক ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সমন্বয়পাড়া গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩৯), চন্দ্রখানা গ্রামের মোঃ মনছুর আলীর ছেলে মোঃ বাদশা মিয়া (৩৪) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৫)।
 
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারায় তা‌দের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন জানান, ধরলা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ