ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা গাজী ইস্রাফিলের মায়ের দাফন সম্পন্ন


আপডেট সময় : ২০২৬-০১-০৫ ০০:৩৮:৫৮
ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা গাজী ইস্রাফিলের মায়ের দাফন সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা গাজী ইস্রাফিলের মায়ের দাফন সম্পন্ন
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বিএনপি নেতা গাজী ইস্রাফিলের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি........ রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। গতকাল ৪ ডিসেম্বর (রবিবার) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বিকাল ২টা ৩০ মিনিটে ছাতিয়ানী পূর্বপাড়া ঈদগাহ মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র গাজী ইস্রাফিলকে রেখে গেছেন। উল্লেখ্য, গাজী ইস্রাফিলের আর কোনো ভাই-বোন নেই।

 
জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির এমপি প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম, বাংলাদেশ জামায়াতে ইসলামের কুমিল্লা-৫ আসনের মনোনীত প্রার্থী ডা. মোবারক হোসেন, টাটেরা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মবিন উদ্দিন আখন্দ, টাটেরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল মানিক, ছাতিয়ানী গ্রামের সমাজসেবক সাত্তার হোসেন, গাজী ইমন উদ্দিন, গাজী মোস্তফা কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা। দাফন শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
 
 
 
 
 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ