ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণা-৩ আসনে চার প্রার্থীর মনোনয়ন বৈধ, দুইটির স্থগিত


আপডেট সময় : ২০২৬-০১-০৪ ২৩:১৫:১৫
নেত্রকোণা-৩ আসনে চার প্রার্থীর মনোনয়ন বৈধ, দুইটির স্থগিত নেত্রকোণা-৩ আসনে চার প্রার্থীর মনোনয়ন বৈধ, দুইটির স্থগিত
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণা-৩ (আটপাড়া–কেন্দুয়া) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত ড. রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূঞা, জামায়াতে ইসলামীর মো. খায়রুল কবির নিয়োগী এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা আলী আহমদ।

সহকারী রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, কাগজপত্রের ঘাটতির কারণে ইসলামি ঐক্য ফ্রন্ট ও জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারলে তাঁদের মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হবে।V


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ