ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কু‌ষ্টিয়ায় ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর ম‌নোনয়ন বা‌তিল


আপডেট সময় : ২০২৬-০১-০৪ ২২:৫৮:১১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কু‌ষ্টিয়ায় ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর ম‌নোনয়ন বা‌তিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে---------------- কু‌ষ্টিয়ায় ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর ম‌নোনয়ন বা‌তিল
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কু‌ষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 
 
র‌বিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হো‌সেন তাদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের পর ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন। 
 
 
এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো.মাহবুবুর রহমান উপ‌স্থিত ছি‌লেন। 
 
বাতিল হওয়া মনোনয়ন বে‌শিরভাগ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন। মনোনয়ন পত্রের সাথে হলফনামায় ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়ে‌ছে। সকাল ১০টা থে‌কে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া বাছাইয়ে কু‌ষ্টিয়া-১(দৌলতপুর), কু‌ষ্টিয়া-২(মিরপুর-‌ভেড়ামারা) ও কু‌ষ্টিয়া-৪(কুমারখালী-‌খোকসা) আসনের ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া কুষ্টিয়া-৩ আস‌নে সকল প্রার্থীর ম‌নোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরমধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপ‌জেলা বিএন‌পির সা‌বেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান ও জাতীয় সমাজতা‌ন্ত্রিক দলের-‌জেএস‌ডি গিয়াস উদ্দিন। কু‌ষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কু‌ষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী,উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি নুরুল আনসার ও বাংলা‌দেশ সুপ্রীম পার্টির(বি.এস.পি) খাইরুল ইসলাম। 
 
কু‌ষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকলা প্রশাসর্তা ও জেক মো. ইকবাল হো‌সেন জানান, কু‌ষ্টিয়ার ৪‌টি আস‌নে ৩৩ জন প্রার্থীর ম‌ধ্যে ৬ জ‌নের মনোনয়ন বাতিল হ‌য়ে‌ছে। বি‌শেষ ক‌রে স্বতন্ত্র প্রার্থী‌দের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। ত‌বে ম‌নোনয়ন বা‌তিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ১১জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।
V

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ