ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী-৩ আসনে মিন্টু-শিপনসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ


আপডেট সময় : ২০২৬-০১-০৪ ২০:৪৮:৫৫
ফেনী-৩ আসনে মিন্টু-শিপনসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ফেনী-৩ আসনে মিন্টু-শিপনসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে দাখিলকৃত ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।

যাচাই-বাছাই শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সাইফ উদ্দীন শিপনসহ সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ হওয়া অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির আবু সুফিয়ান,জামায়াতে ইসলামীর ফখরুদ্দীন মানিক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছির, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আবদুল মালেক এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী।

অন্যদিকে বিভিন্ন ত্রুটির কারণে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁরা হলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. হাসান আহমদ, খেলাফত মজলিসের মোহাম্মদ আলী এবং দুই স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদ ও মো. মাহবুবুল হক রিপন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, ফেনী-৩ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাচাই-বাছাই শেষে সাতজনের প্রার্থিতা বৈধ এবং চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।Vv

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ