ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে এক রাতে ৩ দোকান বসত ঘর চুরি


আপডেট সময় : ২০২৬-০১-০৪ ১৯:২২:০৭
বোয়ালখালীতে এক রাতে ৩ দোকান বসত ঘর চুরি বোয়ালখালীতে এক রাতে ৩ দোকান বসত ঘর চুরি
এম মনির চৌধুরী রানা 
 
চট্টগ্রামের বোয়ালখালীতে এক রাতেই পাশাপাশি ৩ টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একই সাথে একটি বসত ঘরের মালামাল সহ ছাগল চুরি হয়েছে । শনিবার (৩ জানুয়ারি) ভোররাতের দিকে সদরের মীরপাড়া রোডের হাজী হামিদুল হক মার্কেটের নিচতলায় এই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে মোবাইল ফোন, জুডিশিয়াল স্ট্যাম্প ও কম্বলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও খোয়া যাওয়া মালামাল:

 
চুরির শিকার দোকানগুলো হলো খাজা কম্পিউটার অ্যান্ড মোবাইল, কর্ণফুলী শালকর ও ডিপি হেয়ার কাট সেলুন। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, চোরচক্র কৌশলে ৩ টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় খাজা কম্পিউটার থেকে মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ জুডিশিয়াল স্ট্যাম্প এবং কর্ণফুলী শালকর থেকে কম্বল চুরি করে নিয়ে যায় তারা। সেলুনটিতেও চুরির আলামত পাওয়া গেছে।
 
একটি দোকানের সিসিটিভি ফুটেজে চুরির ঘটনার আংশিক দৃশ্য ধরা পড়েছে। ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, শনিবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে এক যুবক দোকানের পেছনের দিক দিয়ে গোপনে ভেতরে প্রবেশ করছে। পুলিশ ফুটেজটি সংগ্রহ করে চোর শনাক্ত করার চেষ্টা করছে। উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড়ের  ধোরলা গ্রামের নুরুল আলমের বসত ঘরে মালামাল সহ ছাগল নিয়ে যায় চোরের দল।
 
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “চুরির বিষয়টি আমরা জেনেছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ বোয়ালখালীতে গত দুই মাসে শতাধিকের বেশ ছোট বড় চুরি ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু পুলিশ চোর ডাকাত গ্রেফতার করতে ব্যার্থ। একাধিক চুরি ডাকাতির ঘটনায় মানুষের মাঝে চরম  আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তারা এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।V

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ