ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট যুবককে জবাই করে হত্যা


আপডেট সময় : ২০২৬-০১-০৪ ১৬:৩৭:৪৬
কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট যুবককে জবাই করে হত্যা কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট যুবককে জবাই করে হত্যা
নেত্রকোণা প্রতিনিধি :
 
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবককে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারসংলগ্ন একটি জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
নিহত রিপন (৩০) গড়াডোবা ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত মৌলা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৩০০ মিটার দূরে বিএডিসির সেচ মটরের বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ট্রান্সফরমার চুরির প্রস্তুতির আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলে খুঁটিতে ওঠার লোহার রড উদ্ধার করা হয়।
 
প্রাথমিক তদন্তে নিহতের দুই হাত দগ্ধ এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, চোর চক্রের সঙ্গে ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর রিপনকে জবাই করে হত্যা করা হয়।
 
খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠায়।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ