ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ‍্যংছড়ির-বাইশারী ইউনিয়নের ছাত্রলীগের নেতা ইয়াবাসহ পুলিশের জালে


আপডেট সময় : ২০২৬-০১-০৪ ১৩:৩০:০১
নাইক্ষ‍্যংছড়ির-বাইশারী ইউনিয়নের ছাত্রলীগের নেতা ইয়াবাসহ পুলিশের জালে নাইক্ষ‍্যংছড়ির-বাইশারী ইউনিয়নের ছাত্রলীগের নেতা ইয়াবাসহ পুলিশের জালে
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের এক ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হলেন আলী আহসান মো. মুজাহিদ (২৪)। তিনি বাইশারী ইউনিয়নের পুনর্বাসন পাড়ার বাসিন্দা ও মো. বাবুল হোসেন’র ছেলে বলে জানা গেছে।


রামু উপজেলার ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলম-এর নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার ঈদগড় বাজারস্থ কবরস্থানের পাশের এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয়ের সময় তাকে আটক করে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, আটক মুজাহিদ দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার সঙ্গে জড়িত অন্যান্য ইয়াবা ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ