ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক


আপডেট সময় : ২০২৬-০১-০৪ ০১:৫০:২৯
নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
হেলাল উদ্দীন (মিঞাজী)  নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রতিনিধি: 

ইয়াবা পাচারের নিরাপদ রোড হিসাবেপরিচিতি নাইক্ষ্যংছড়ি  উপজেলায় সোনাইছড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ থোয়াইহ্লা মার্মা  নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
 এ সময় তার সহযোগী আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ক্যাকরোপ জুমখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। আটক থোয়াইহ্লা মার্মা একই এলাকার চাহ্লা মার্মার ছেলে।
পুলিশ জানায়, 
অভিযানকালে থোয়াইহ্লা মার্মাকে হাতেনাতে আটক করা হয় এবং তার হেফাজত থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে সোনাইছড়ি এলাকা ইয়াবা পাচারের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছিল মাদককারবারীরা। নাইক্ষ্যংছড়ি থানার বর্তমান ওসি যোগদানের পর সোনাইছড়ি এলাকায় এই দুঃসাহসিক অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক এবং মামলা করা হয়।
এই ধরনের মাদক বিরোধী অভিযান নাইক্ষ্যংছড়ি সদর আশারতলী, চাকঢালা, জামছড়ি, ফুলতলী এলাকায়ও চালানোর দাবি জানিয়েছেন।V

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ