রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া থেকে প্রকাশিত 'দৈনিক স্বর্ণযুগ' পত্রিকার ১৯-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা ৩ টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যানে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
দৈনিক স্বর্ণযুগ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো. রিপনের সভাপতিত্বে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'দৈনিক স্বর্ণযুগ' পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুন নাহার খান।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক স্বর্ণযুগ' পত্রিকার প্রধান সম্পাদক মো. সোহেল খন্দকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম স্বপন।
'দৈনিক আজকের দর্পণ' ও 'The Muslim Times পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মো. মুনজুরুল ইসলাম, লালন টিভি ২৪-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. শামীম রেজাসহ দৈনিক স্বর্ণযুগ পত্রিকার জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ। লালন টিভি ২৪ এর উপদেষ্টা মো. আনোয়ার হোসেন,
লালন টিভি ২৪-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম মাহমুদ এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি কামাল উদ্দিন বলেন, সত্য, ন্যায় ও জনগণের পক্ষে দাঁড়িয়ে দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি। বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক স্বর্ণযুগ ইতোমধ্যে পাঠকসমাজে যে আস্থা অর্জন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম নানামুখী চাপ ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা ও নৈতিকতা বজায় রেখে সত্য প্রকাশে আরও দৃঢ় ভূমিকা রাখতে হবে। গণতন্ত্র, মানবাধিকার ও সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা অনস্বীকার্য।
দৈনিক স্বর্ণযুগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামরুন নাহার খান তাঁর বক্তব্যে বলেন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াই দৈনিক স্বর্ণযুগের অঙ্গীকার। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়েই একটি সুস্থ সমাজ গঠিত হয়।
দৈনিক স্বর্ণযুগ পত্রিকার প্রধান সম্পাদক ও খন্দকার ট্রেডার্সের প্রোপাইটর মো. সোহেল খন্দকার বলেন, আগামীতেও দৈনিক স্বর্ণযুগ আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কলাকুশলী, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাই একটি গণমাধ্যমের প্রধান দায়িত্ব যা স্বর্ণযুগ নিষ্ঠার সঙ্গে পালন করে পাঠকের আস্থা অর্জন করেছে।
দৈনিক স্বর্ণযুগ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো. রিপন উপস্থিত অতিথি ও সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার এ পর্যায়ে পৌঁছতে যাদের অবদান, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাসহ ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে পত্রিকাটির লোগো সম্বলিত টি-শার্ট বিতরণ করা হয়।