বিয়ানীবাজারে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
আপডেট সময় :
২০২৬-০১-০২ ১৫:১০:০৯
বিয়ানীবাজারে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
সাইদুল ইসলাম বালাগঞ্জ সিলেট ক্রাইম রিপোর্টার প্রতিনিধি :: বিয়ানীবাজার থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও নিয়মিত মামলায় ১ জন এবং গ্রেপ্তারি ও সাজা পরোয়ানাসহ আরোও ২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর নাওয়ালার মোঃ আফতাব আলীর বাড়ি থেকে ১৫ পিস ইয়াবাসহ আফতাব আলী (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয়ভাবে জানা যায়।
এছাড়াও আলীনগর ইউনিয়নের রামদা বাজার থেকে জুনায়েদ আজম চৌধুরী (৫০)-কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে। এদিকে দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে অভিযান পুলিশের পৃথক অভিযানে বড়লেখা থানার মামলা নং-১২ (৩)২২ এর সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সালাম ওরফে সালমান এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী রায়হান আহমদকে গ্রেফতার করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, আসামীদের যথাযথ পুলিশস্কটের মাধ্যমে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান আরোও জোরদার করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স